1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি

বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৪৭ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে কবি সখিনা হোসেনকে ঘিরে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছিল জীবন চর্চা কেন্দ্র।

কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভাটি প্রথাগত আলোচনা ছাপিয়ে রূপান্তরিত হয় ঈদ পরবর্তী আনন্দ উৎসবে। স্থানীয় শিল্পীদের পরিবেশেনায় গীতিকার, কবি সখিনা হোসেনের লেখা কবিতা ও গীত আলাদা আবহ সৃষ্টি করে। বিশেষ করে আলোচনা সভার প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের প্রাণবন্ত আলোচনা আগত শ্রোতাদর্শকদের বিমোহিত করে।

কবির জামাতা-মোহাম্মদ আজম বলেন, “কবি সখিনা হোসেনের কবিতায় প্রত্যন্ত অঞ্চলের অভিজ্ঞতার সমৃদ্ধ প্রকাশ ঘটেছে। একজন গ্রাম বা মফস্বলে জীবনযাপনকারী মানুষের যে অভিজ্ঞতা, তা তাঁর কবিতায় ফুটে উঠেছে। একই সাথে জাতীয় ও কেন্দ্রীয় বিষয়গুলো গ্রাম কিংবা একটি উপজেলায় যেভাবে এসে পৌঁছায়, সেই অভিজ্ঞতাও তাঁর কবিতায় স্থান পেয়েছে।স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং জাতীয় জীবনের নানা ধরনের প্রত্যাশা ও প্রেরণা তাঁর কবিতার মধ্যে উঠে এসেছে। মফস্বলে বসবাস করেও তাঁর কবিতা পৃথিবীর সব স্থানে সমাদৃত হতে পারে; পৃথিবীর যে কোনো ভাষায় অনূদিত হলেও তা কবিতা হিসেবেই স্বীকৃতি পাবে।তাঁর কবিতায় যেমন গ্রাম বা মফস্বলের পারিবারিক দ্বন্দ্ব-সংঘাত, সুখ-আনন্দ ও জীবনযাপনের অভিজ্ঞতা রয়েছে, তেমনি একই সঙ্গে আমরা যে রাষ্ট্রকাঠামোর মধ্যে বসবাস করি, তার সঙ্গে মানুষের সম্পর্কজনিত প্রকাশও উঠে এসেছে।”

শনিবার (২৯ মে) সন্ধ্যায় বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জীবন চর্চা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনিসুজ্জামান মনির।

প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন জীবন কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে নিজের শৈশব, শিক্ষা ও কর্মজীবন এবং কাব্যচর্চার পথে নানা বাধাবিপত্তির কথা তুলে ধরেন কবি সখিনা হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মসিউর রহমান কচি। কবির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন নাট্যজন, কবি গাজী শামসুজ্জামান খোকন।

বক্তব্য রাখেন কবি-কন্যা প্রফেসর জিনাত জাহান সেঁজুতি,কবির সহোদরা সোহানা শারমীন, চতুল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুনীর হাসান রফি, বোয়ালমারী জর্জ একাডেমীর প্রধান শিক্ষক আবদুল আজিজ, ‘সাপ্তাহিক বোয়ালমারী বার্তা’ সম্পাদক এ্যাড. কোরবান আলী, সান্ত্বনা হাসান প্রমূখ।

নাসরিন সাজ্জাদের সঞ্চালনায় কবির লেখা কবিতা ও গীত পরিবেশনা করেন স্থানীয় শিল্পীবৃন্দ। এসময় নিজেদের লেখা বই কবি সখিনা হোসেন ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের হাতে তুলে দেন কবি প্রদীপ কুমার সাহা ও জাকিয়া সুলতানা শিল্পী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীবন চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা গাজী শাহিদুজ্জামান লিটন, কবি কাজী হাসান ফিরোজ, কবি সমর চক্রবর্তী, শরীফ শাহীনূর আলম, আমীর চারু বাবলু, খান মোস্তাফিজুর রহমান সুমন, রূপকুমার সাহা, জাহিদ পল্লব, সাইফুজ্জামান জিন্নাহ, অরূপ কুমার সাহা, হাসিবুল্লাহ সাবির, রুহুল আমিন, সরোজিৎ রাজবংশী, শহীদুল্লাহ্ সজীব, মিজানুর রহমান, উৎপল সিকদার, সুমন কুমার দাস, জয়ন্ত প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!