1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার

১২ ফেব্রুয়ারির নির্বাচন স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের শক্তির ক্ষমতায় যাওয়ার নির্বাচন – খন্দকার নাসিরুল ইসলাম

  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫১ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থীর বিজয়ের লক্ষ্যে দলটির অঙ্গসংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষে নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৫টার দিকে পৌরসভার প্রাণকেন্দ্র চৌরাস্তা সংলগ্ন স্টিল পর্টিতে এ গণ সমবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাকির হোসেন চৌধুরী সঞ্চালনায় গণসমাবেশে সভাপতিত্ব করেন পৌর শাখার আহ্বায়ক মো. মনির হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামন বলেন – “১২ ফেব্রুয়ারির নির্বাচন স্বাধীনতার পক্ষের শক্তি ও স্বাধীনতার বিরোধিতা কারি পক্ষের শক্তির নির্বাচন। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে একটি নীতিগত মিল রয়েছে। আওয়ামী লীগ তার কৃতকর্মের জন্য কার্যক্রম নিষিদ্ধ হলেও দলটি স্বাধীনতার পক্ষের শক্তি, বিএনপিও তাই। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কাকে ভোট দিবেন, স্বাধীনতার পক্ষের শক্তি না বিপক্ষের শক্তিকে।”

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সহ সাংস্কৃতিক সম্পাদক এস এম আল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম টুকু,ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, যুগ্ম আহ্বায়ক মো. লিটন বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান মাসুদ মে. সাকিব মিয়া রাজিব, জেলা কমিটির ১নং সদস্য মো. গোলাম রসুল বিশ্বাস , মো. দেলোয়ার হোসেন, আবু কালাম বিশ্বাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!