1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার

আলফাডাঙ্গা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিস্কার

  • প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি:ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির তিন নেতাকে বহিস্কার করা হয়েছে। আজ রবিবার(২৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিস্কৃত তিন নেতা হলেন, আলফাডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি খুশবুর রহমান খোকন,রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী অভিযোগ থাকায় এবং তাহা প্রমানিত হওয়ায় আপনাদের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সকল পদবি থেকে বহিস্কার করা হলো। উক্ত সিদ্ধান্ত ২৫ জানুয়ারি থেকে কার্যকর হইবে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বহিস্কৃতদের সাথে কোন রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ওই তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের উপজেলা বিএনপির সকল পদবি থেকে বহিস্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!