1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা

বোয়ালমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬৭ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও গণকবরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাসহ সর্বস্তরের মানুষ।

দিবসটি উপলক্ষে রবিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে বোয়ালমারী উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করে, এর মধ্যে সকাল ১০টা দিবসটির তাৎপর্য ও শিক্ষা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নাজমুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের আজকের দিনে পাক-হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় সংযোজিত করেছিলো। মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের প্রাক্কালে বর্বর পাকবাহিনী পরাজয় নিশ্চিত জেনে মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে। প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা হত্যা করে জাতির অনেক কৃতী সন্তানকে। এ হত্যাযজ্ঞের একটি বড় উদ্দেশ্য ছিল স্বাধীনতা লাভ করতে যাওয়া বাঙালি জাতিকে মেধাশূন্য করে ফেলা।

এর আগে সকাল ৯ টার বোয়ালমারী কলেজ রোডস্থ গণকবরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দফতর, মুক্তিযোদ্ধা, বোয়ালমারী প্রেসক্লাব ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!