1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার

কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে জাতীয় শিশু দিবস ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩১১ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে অবস্থিত স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিক ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা ছাড়াও বঙ্গবন্ধুর কর্ম ও কৃতি, দর্শন, বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে দিনব্যাপী নানা আয়োজন ছিল চোখে পড়ার মতো।

কলেজটির অধ্যাক্ষ ফরিদ আহমেদের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্মসচিব এম এম আনিসুজ্জামান মনির। তিনি তার বক্ত্যবে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ ছাড়া, প্রতিষ্ঠানটির শিক্ষাগত দক্ষতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধির বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির প্রতিষ্ঠাতা, আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ফরিদপুর ১ আসনের সাবেক সাংসদ আলহাজ কাজী সিরাজুল ইসলাম ।

অন্যান্যের মধ্যে বক্ত্যব রাখেন বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাত্র-ছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!