1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বগুড়ায় করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৪৫

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৫৬৪ জন পঠিত

বগুড়া, প্রতিনিধি: বগুড়ায় নতুন করে আরো ৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮০৮ জনে। অপরদিকে মৃত্যু হয়েছে আরো ২ জনের। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭২ জনে।

মঙ্গলবার (১৪ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন বগুড়া সদরে ৩৭ জন, শাজাহানপুর উপজেলায় ৩ জন, দুপচাঁচিয়া উপজেলায় ২ জন, শিবগঞ্জ উপজেলায় ১ জন, আদমদীঘি উপজেলায় ১ জন ও ধুনট উপজেলায় ১জন।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন জানান, মঙ্গলবার বগুড়ায় ২৩৩ নমুনার ফলাফলে ৪৫ জনের শনাক্ত হয়। এদের মধ্যে শজিমেকের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২৫জন এবং টিএমএসএস এর ৪৫ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২০ জনের করোনা পজিটিভ আসে।

জেলায় এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৯৬ জন। এরমধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ৫৮ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!