1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বোয়ালমারীতে পাটক্ষেতে নিয়ে তরুনী ধর্ষণের ঘটনায় মামলার আসামি পাঁচ

  • প্রকাশিত : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৫৫৪ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়লমারী উপজেলায় ১৪ বছরের এক তরুনীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রোয়ালমারী থানায় মামলাটি করেন ওই তরুনীর বাবা। এ মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি হাজী আব্দুল্লাহ একামেডী স্কুলের পিছনে সিরাজ মিয়ার পাট ক্ষেতের মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে।

মামলা সুত্রে জানা যায়, ওই কিশোরী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের ভ্যানচালক সাহেব আলী মেয়ে। সে ফরিদপুর শহরে তার ফুফাতো দুলাভাই মফিজুরের ভাড়া বাড়িতে পড়ালেখার কারণে অবস্থান করতো। গত সোমবার ওই কিশোরী ফরিদপুর হতে তার ফুফাতো বোনের বাড়ি রাঙ্গামুলারকান্দি গ্রামে আসার পথে দুই তরুণ তাকে পাট ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় সাহায্য করেছে মামলার অন্য তিনজন আসামি।

ওই তরুণী ও তার পরিবার সূত্রে আরো জানা গেছে, যে দুই তরুণ তাকে ধর্ষণ করেছে তারা হলেন, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মোহনপুর গ্রামের জামাল মাতুব্বরের ছেলে ইমরান মাতুব্বর (২৬) ও মো. চুন্নু মল্লিকের ছেলে হাফিজুল মল্লিক (২৫)। তবে ধর্ষকরা পলাতক রয়েছে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মো. নূরুল আলম জানান, এ ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর বাবা বাদি হয়ে পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগ এনে থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহাভুক্ত দুই আসামি মফিজুর রহমান (৩২) ও মফিজুরের স্ত্রী শারমিন আক্তারকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। ওই কিশোরীকে আগামীকাল বুধবার শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!