1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার

কলেজ ছাত্রকে হত্যার হুমকি নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার

  • প্রকাশিত : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৫৪২ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে এক কলেজ ছাত্রকে হত্যার হুমকি দিয়েছে রাজনৈতিক প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা। একমাত্র সন্তানের জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত পরিবার।

উপজেলার শেখর ইউনিয়েনের শেখর গ্রামের মো হাবিব মোল্যার কলেজ পড়–য়া সন্তান মো. রাসেল মোল্যা সম্প্রীত ইউনিয়ন পরিষদ নির্বাচেন উপলক্ষে সম্ভব চেয়ারম্যান প্রার্থী কামাল আহম্মদের নিকট থেকে ঈদ উপহার সামগ্রী এনে এলাকার দুস্থ অসহায় বেশ কিছু পরিবারের মাঝে বিতরণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার সন্ধ্যায় শেখর ইউনিয়েনের সাবেক চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদের সমর্থক চর শেখর গ্রামের খালেক মোল্যার ছেলে জাকির মোল্যা, বাদশা মোল্যার নেতৃত্ব ১৫/২০ জন বহিরাগত সন্ত্রাসী রাসেল মোল্যার বাড়িতে গিয়ে তাকে হত্যার হুমকি দেয়। এ সময় রাসেল মোল্যার মা নাসিমা বেগমের শ্লীলতাহানীর চেষ্টা চালায় বহিরাগত সন্ত্রাসীরা।

আলফাডাঙ্গা আদর্শ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাসেল মোল্যা জানায় – শনিবার সন্ধ্যায় আবুল কালাম আজাদের সমর্থক জাকির,বাদশার নেতৃত্বে বেশ কিছু বহিরাগত সন্ত্রাসী আমাকে কামাল হোসেনের পক্ষ ত্যাগ করতে চাপ সৃষ্টি করে না হলে আমাকে হত্যাসহ বাড়ি ঘর আগুনে পুড়িয়ে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।

রাসেলের মা নাসিমা বেগম জানান- বাড়ির উপর এসে আমাকেসহ পরিবারের সদস্যদের অকথ্যভাষায় গালিগালাজ করে ও অপরিচিত বেশ কয়েকজন আমার শ্লীলতাহানীর চেষ্টা করে। আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আমার ছেলেকে হত্যার হুমকি দিয়ে চলে যায় তারা। আমরা এখন নিরাপত্তা হীনতায় ভুগছি। আমার একটি মাত্র ছেলের জীবনের নিরাপত্তায় আমরা ভীষণ শংকিত।

সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান – এ বিষয়ে আমি কিছুই জানি না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!