1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা

বোয়ালমারীতে অদৃশ্য প্রাণীর কামড়ে নির্ঘুম রাত কাটছে ৬ গ্রামের বাসিন্দাদের

  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৬১০ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অদৃশ্য প্রাণীর কামড়ে নির্ঘুম রাত কাটছে ছয় গ্রামের মানুষেরে । গত শুক্রবার থেকে এ অদৃশ্য প্রাণীর কামড়ে প্রায় ৩ শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে এরকম ঘটনা গুজব মনে হচ্ছে। এই গুজবে ওই এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে। সরেজমিনে সোমবার বিকেলে গিয়ে কোন রোগী দেখতে পায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে ঘোষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম ফারুক হোসেন বলেন, প্রথমে আমার ইউনিয়নের রাখালগাছি গ্রামে সাপে কামড়ের মত ত্রিশজনকে কামড়াইছে। যেখানে কামড় দেয় সেস্থানে ক্ষত হয়ে রক্ত বের হয় এবং রোগীর বমি শুরু হয়। পরে ওঝার কাছে গিয়ে বিশ নামালে রোগী সুস্থ্য হয়ে যাচ্ছে। তারপর ওই গ্রামে আলেম ওলামাদের এনে গ্রাম বন্ধ দিলে পাশের গ্রামে আবার আক্রান্ত শুরু হয়েছে।

ঘোষপুর ইউনিয়নের বাসিন্দা তবিবর মিনা বলেন, এই এলাকার মানুষ আতঙ্কে আছে। যেখানে সেখানে কামড়াচ্ছে এই অদৃশ্য প্রাণী। আজকেও কয়েকজনকে কামড় দিয়েছে। আক্রান্ত ব্যক্তিকে কবিরাজ এসে সাপে কামড়ের মত চিকিৎসা দিলে সে ভাল হয়ে গেছে। এই কামড়ে মুক্তিযোদ্ধা সাত্তারের পরিবারের ৯জন সদস্য আক্রান্ত হয়েছেন।

কামড়ে আক্রান্ত চরদৈতরকাঠি গ্রামের শাকিব (১৭) বলেন, রোববার দুপুরে সাইকেল চালিয়ে বেড়ানোর সময় হঠাৎ পায়ের এক জায়গায় পুড়ে ওঠে। আস্তে আস্তে শরীরে জ্বালাপোড়া শুরু হলে কিছুক্ষণ পর শরীরে ব্যাথা অনুভব করি। বাড়ি এসে কবিরাজের কাছে গিয়ে বিশ নামালে আমি ভাল হয়ে গেছি।

গোহাইলবাড়ি গ্রামের কবিরাজ আক্কাস মিনা জানান, আমি এ পর্যন্তু প্রায় একশ রোগীর চিকিৎসা দিয়েছি। কিন্তু সাপে না কি পোকায় কামড়াছে এটা আমি ধারণা করতে পারিনি। কিন্তু সাপে কামড়ালে যেভাবে চিকিৎসা দেই; সেই চিকিৎসা দিলে রোগী ভাল হয়ে যাচ্ছে।

উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা, রাখালগাছি, গোহাইলবাড়ি, দৈতরকাঠি ও ময়না ইউনিয়নের খাইলপাড়া গ্রামের মানুষের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে। তবে এখন পর্যন্ত এই অদৃশ্য প্রাণীর কামড়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। আক্রান্ত সবাই সুস্থ্য আছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!