1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত

বোয়ালমারীতে পৃথক দূর্ঘটনায় ২জন নিহত

  • প্রকাশিত : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৯৮৪ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। সোমবার বিকাল চারটার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার সোতাশী ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ইটবাহী থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। নিহতের নাম বাদল মুন্সি। সে আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা গ্রামে বৈবাহিক সূত্রে স্থায়ী ভাবে বসবাস করে। তার আদি বাড়ি নরসিংদী।

বোয়ালমারীর ফায়ার সার্ভিসের স্টেশনের মাস্টার অহিদুজ্জামান খান সাইফুল জানান, সাতৈর হাট থেকে পিয়াজের চারা কিনে ফেরার পথে সোতাশী নামকস্থানে দুর্ঘটনার শিকার হন বাদল। ধারনাকরা হচ্ছে ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে তার। আমরা তাকে উদ্ধারকরে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অপর দিকে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারে সোমবার দুপুর ২টার দিকে টিনের দোকানের টিনের নিচে চাপা পড়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম বদু মোল্যা, সে উপজেলার রূপাপাত ইউনিয়নের সূর্যোগ গ্রামের আলতা মোল্যার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ভ্যানচালক বদু তার ভ্যানে করে টিন আনার জন্য এক ক্রেতার সঙ্গে সহস্রাইল বাজারের সিরাজুল ইসলামের টিনের দোকানে যায়। দোকানে দাঁড় করিয়ে রাখা টিনের বাণ্ডিল থেকে টিন নিতে গেলে ওই বাণ্ডিলের সব টিন তার উপর পড়ে যায়। সাথে সাথে তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার। কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়া জানান, মুমূর্ষু অবস্থায় তাকে নিয়ে আসে কয়েকজন আনার কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয় তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!