1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী পৃথক সংহিতা’য় বাড়িঘর অগ্নিসংযোগ, ৩৪ টি বাড়ি ভাঙচুর, লুটপাট, আহত -২০ আপনাদের সেবা করে মরে যেতে চাই- খন্দকার নাসিরুল ইসলাম ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের শক্তির ক্ষমতায় যাওয়ার নির্বাচন – খন্দকার নাসিরুল ইসলাম মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হলে জামায়াত-শিবিরের অস্তিত্ব থাকবে না-বিএনপির প্রার্থী নাসিরুল ইসলাম আলফাডাঙ্গা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিস্কার অস্ত্র তৈরির কারখানায় অভিযান, পাইপ গান-শট গানের কার্তুজসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার যৌথ অভিযানে চাঁদাবাজি সন্দেহে ১ জন আটক, ১টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • প্রকাশিত : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৪১ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩৪ মিনিটে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান ও প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় সামরিক কায়দায় সালাম জানায়। শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর।

মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের সামরিক সচিবরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

১৬ ডিসেম্বর বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন, পরাধীনতার শৃঙ্খলমুক্তির দিন। সারাদেশের মানুষ আজ আনন্দ-উৎসব এবং একই সঙ্গে বেদনা নিয়ে দিবসটি পালন করে।

স্বাধীনতার জন্য যে অকুতোভয় বীর সন্তানেরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, গভীর বেদনা ও শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করা হয়। তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার বিজয় দিবস উদযাপনে জাতীয় পর্যায়ে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!