1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

করোনায় আফ্রিকার দেশ ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৭০৭ জন পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ ইসোয়াতিনির প্রধানমন্ত্রী অ্যামব্রোস দিলামনি মারা গেছেন। স্থানীয় সময় সোমবার সরকারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

অ্যামব্রোস দিলামনির বয়স হয়েছিল ৫২ বছর। তিনি ২০১৮ সালে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী অ্যাম্ব্রোস ঘোষণা দেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। পরে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৭৮ জন। মৃত্যু হয়েছে ১২৭ জনের।

ক্ষুদ্র অর্থনীতির দেশ ইসোয়াতিনি একসময় সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল। এইচআইভি, যক্ষ্মাসহ নানা রোগে জর্জরিত দেশটির মানুষ।

আয়তনে মাত্র ২০০ কিলোমিটারের দেশ ইসোয়াতিনির সীমান্তের তিন দিকে আছে দক্ষিণ আফ্রিকা ও একদিকে মোজাম্বিক। জনসংখ্যা ১০ লাখের মতো। ১৯০৩ থেকে ১৯৬৭ পর্যন্ত সোয়াজিল্যান্ড ছিল ব্রিটিশদের আশ্রিত রাজ্য। ১৯৬৮ সালে স্বাধীনতা পেলে কৃষ্ণাঙ্গ রাজা সবুঝা রাজত্ব হাতে নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!