1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক

পটুয়াখালীর বাউফলে প্রতিমা ভাংচুর

  • প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৬৫৬ জন পঠিত

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় দূর্গা প্রতিমা ভাংচুর করেছে দুর্বত্তরা। রবিবার দিবাগত রাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে হরলাল হাওলাদার বাড়ির সার্বজনীন দূর্গা পূজা মন্ডপে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা এসময় অন্যান্য প্রতিমাসহ প্রতিমার বাহনও ভাংচুর করে। ঘটনা শুনে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

পূজা মন্ডপ কমিটির সভাপতি ননী গোপল দাস বলেন, উপজেলার মমিনপুর গ্রামের হরলাল হাওলাদার বাড়ির লোকজন আজ সোমবার ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান মন্ডপের দূর্গা প্রতিমাসহ লক্ষ্মী, স্বরস্বতী, গনেশ, কার্তিকসহ তাদের বাহন ময়ুর, পেঁচা, ইদুর, বাঘ ও হাঁস ভাঙা অবস্থায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দূর্গা প্রতিমার হাতের কিছু অংশ ভাঙা, অপর প্রতিমা গুলোর মাথা ভেঙে ফেলেছে দুর্বত্তরা। স্থানীয়দের ধারনা দূর্গা প্রতিমা অন্যান্য প্রতিমার চেয়ে উচুঁ হওয়ায় দুর্বৃত্তরা দুর্গা ভাঙতে পারেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, উপজেলা পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে যোগা যোগ করে ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছি। মন্ডপের সার্বিক নিরাপত্তা দেওয়াসহ প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!