1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে কৃষকের মাঝে মাষকলাই বীজ, সার ও ধানের চারা বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫৬ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুূর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে কৃষি অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচির আওতায় ১শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মাষকলাই বীজ, সার ও ধানের চারা বিতরণ করা হয়েছে। ২০২০/২১ অর্থবছরে খরিফ-২ মৌসুমে মাষকলাই ফসল উৎপান বৃদ্ধির লক্ষ্যে মাষকলাই বীজ ও বন্যা পরবর্তী ক্ষতি পুষিয়ে নিতে একজন কৃষককে এক বিঘা জমিতে রোপনের উপযোগী বিআর ২৩ জাতের রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়।

২ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ এর সভাপতিত্বে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. হযরত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এম এম মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় জানান,- মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন অব্যাহত রাখতে ও যাতে ১ ইঞ্চি জমিও অনাবাদি না থাকে সে লক্ষ্যে এ বছর উপজেলায় মোট ১০০ জন কৃষকের মাঝে মাসকলাই প্রণোদনা বিতরণ করা হচ্ছে। প্রতিজন কৃষককে প্রতি বিঘা জমিতে মাষকলাই উৎপাদনের জন্য ৫ কেজি মাষকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে নাবি জাতের রোপা আমন ধান চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের এক বিঘা জমিতে রোপণের জন্য চারা বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!