1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা

করোনায় ২৪ ঘণ্টায় আরও ১৩৯ জনের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৪১৭ জন পঠিত

করোনা ডেস্ক: করোনাভাইরাসে (কোভিড ১৯) গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ২৮২ জনে।

এ ছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৮০৪ জন। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন করোনা রোগী শনাক্ত হলো।

রোববার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৬১৮টি ও পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৬৮৯টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৬ লাখ ৪৯ হাজার ৮২৮টি।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন।

মৃত ১৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৩৮ জন। এছাড়া চট্টগ্রামে ৩১, রাজশাহীতে ১৫, খুলনায় ১৭, বরিশালে ৮, সিলেটে ১২, রংপুরে ৮ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৭২ এবং নারী ৬৭ জন। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৪ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ষাটোর্ধ্ব ৭১ জন, ৫১ থেকে ৬০ বছরের ৩৭, ৪১ থেকে ৫০ বছরের ১৯, ৩১ থেকে ৪০ বছরের ৭, ২১ থেকে ৩০ বছরের ২ এবং ১১ থেকে ২০ বছর বয়সী ৩ জন মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!