1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

শোক দিবসে বোয়ালমারীতে ভাতার কার্ড পেল ৩৭৫ জন

  • প্রকাশিত : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৬৪ জন পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার (১৫ আগস্ট) বোয়ালমারী পৌরসভার পক্ষ থেকে তিন শতাধিক বয়স্ক ও বিধবার হাতে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড তুলে দেওয়া হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার। বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপনের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকির পরিচালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল এবং সমাজসেবা কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা প্রশান্ত সাহা, বিমান রায়, উপজেলা কৃষকলীগের আহবায়ক মো. আকরামুজ্জামান মৃধা রুকু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ও কাউন্সিলর রাজিবুর রহমান বিপ্লব, কাউন্সিলর সামাদ খান, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক প্রমুখ। সভা শেষে পৌরসভার ৩৭৫ জন বয়স্ক ও বিধবার মধ্যে ভাতার কার্ড প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!