1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর-শ্রমিক হত্যার অভিযোগ যুগান্তরের সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা

বোয়ালমারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ১১০৩ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে রবিবার এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ, গৃহবধূটির পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।

আত্মহত্যাকারী গৃহবধূর নাম সংগীতা ভৌমিক সম্পা। সাত মাস আগে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার গেড়াখোলা গ্রামের শ্যামল ভৌমিকের মেয়ে সম্পার সাথে বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের শেরাপুর গ্রামের বিমল বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাসের বিয়ে হয়। শ্বশুরের চাকুরীর সুবাদে তারা বোয়ালমারী বাজারে ভাড়া বাড়ীতে বসবাস করতো। সংগীতা ও বিকাশের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল, তিন বছর আগে তাদের আদালতে বিয়ে হলেও সে বিয়ে তখন মেনে নেয়নি শ্বশুরবাড়ীর কেউ। নানা টানাপোড়েন শেষে সাত মাস আগে আনুষ্ঠানিকভাবে তাদের পুনরায় বিবাহ হয়।

সংগীতার মা অনিতা রানী বসাক জানান, বিয়ের পর থেকেই সংগীতার উপর নানা ভাবে অত্যাচার করে আসছিল বিকাশের পরিবার। এমন কী তাকে খাবার পযন্ত দেওয়া হতো না। ২৬ জুলাই গভীর রাতে তাকে হত্যা করে ফাঁস লাগিয়ে তাদের শোবার ঘরের পাশে তার ননদের রুমের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্ঠা করছে তারা। এটা পরিকল্পিত হত্যাকান্ড। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

মেয়ের মামি বলেন, বছর তিনেক আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে আমার মেয়েকে ফরিদপুরে এক হোটেলে আটকিয়ে তার নগ্ন ছবি ধারণ করে। এ ঘটনার পরে আমার মেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। তখন চাপে পড়ে বিকাশ কোর্টের মাধ্যমে গোপালগঞ্জ বিয়ে করে।

তবে বিমল বিশ্বাস বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কোন বিরোধ ছিল না, তবে সপ্তাহ খানেক আগে ভ্রু ফ্লাগ করা নিয়ে সংগীতাকে তার শ্বাশুরী বেশি কথা বলে। আর এই অভিমানেই হয়তো সে আত্মহত্যা করেছে।

বোয়ালমারীর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, রবিবার সকালে খবর পেয়ে পুলিশ বসতঘরের আড়ার সাথে গলায় রশি দেয়া অবস্থায় সংগীতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য সংগীতার স্বামীকে থানায় আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!