বোয়ালমারী প্রতিনিধি:ফরিদপুরের বোয়ালমারী বাজারে বিভিন্ন খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) বোয়ালমারী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ওয়াপদা মোড়ের কলেজ ক্যাফে রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, রেজিস্ট্রি অফিস-সংলগ্ন মোল্যা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং আপ্যায়ন হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথকভাবে খাবারের মান ও অপরিচ্ছন্নতার দায়ে অর্থদণ্ড আরোপের মাধ্যমে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাজমুন্নাহার নাঈম বলেন, জনস্বার্থ রক্ষা ও ভোক্তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে বোয়ালমারী থানা-পুলিশ সহযোগিতা করে।
Leave a Reply