1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ জন পঠিত

 বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীর ঐতিহ্যবাহী ময়না আনন্দ চন্দ্র (এসি) বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বোয়ালমারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইনসহ নতুন কমিটির সদস্যদের সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামে অবস্থিত প্রায় শতবছরের প্রাচীন এ প্রতিষ্ঠানে ২২ সেপ্টেম্বর দুপুরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন এডহক কমিটির সভাপতি মো. ইমরান হোসাইন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি খান আতাউর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি লুৎফর রহমান ও অভিভাবক সদস্য মো. মনজু শেখ।

এ সময় উপস্থিত ছিলেন রাসেল আহমেদ, মহিবুল ইসলাম, কেএম শহিদুজ্জামান দিপু, আমিনুল ইসলাম বাবলু, জাকির হোসেন চৌধুরী, আরেফিন রাব্বিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

সংবর্ধনার জবাবে মো. ইমরান হোসাইন বিদ্যালয়ের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘আমি আশা করি, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সহায়তা পেলে এই বিদ্যালয়টিকে বোয়ালমারীর একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’

নিজের রাজনৈতিক জীবনে আসার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বাবার জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতি থেকে আমি উপলব্ধি করেছি, এ এলাকার মানুষ তাঁকে কতটা ভালোবাসতেন। মানুষের সেই ভালোবাসার ঋণ শোধ করতেই রাজনীতিতে আসা। তা না হলে উচ্চশিক্ষা শেষ করে এলাকার বাইরে ভালো চাকরি কিংবা রাজধানীতে ব্যবসা করে সেখানেই থাকার সুযোগ ছিল। আপনারা যে সম্মান দিয়েছেন, তার যথার্থ মর্যাদা যেন রাখতে পারি—এ জন্য সবার দোয়া চাই।’

উল্লেখ্য, মো. ইমরান হোসাইন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বোয়ালমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি বর্তমানে বোয়ালমারী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

গত ১৫ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী ছয় মাসের জন্য বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদন দেয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মো. ইমরান হোসাইন, সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মোসম্মৎ রোকসানা পারভিন, অভিভাবক সদস্য হিসেবে মো. মনজু শেখ এবং সদস্যসচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান মনোনীত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!