1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার বোয়ালমারীতে শেখর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালমারীতে হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব পুকুর পাহারায় বিদ্যুতায়িত জিআই তারে জড়িয়ে ভ্যান চালক নিহত বোয়ালমারীতে বাড়ির উঠানে গাঁজা চাষ , অভিযুক্ত পলাতক বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট

বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৯৮ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি:“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতেও অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করে উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে।
শুক্রবার (১২ জুন) বেলা ১১টায় বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইএসএস) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা এমপি।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রকিবুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ এবং বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার বিকল্প নেই। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তবমুখী জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন কিছু ভাবতে, গবেষণায় আগ্রহী হতে এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে উৎসাহিত করে।

কর্মসূচিতে বোয়ালমারী উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন মডেল, পরিবেশবান্ধব উদ্ভাবন, তথ্যপ্রযুক্তি নির্ভর সমাধান, কৃষি উন্নয়নমূলক ধারণা, বন্যা ও খরা মোকাবেলা ও জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়ে সৌর বিদ্যুৎএর ব্যবহার করে তাদের উদ্ভাবিত প্রকল্প উপস্থাপন করে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের প্রকল্পের কার্যপ্রণালী, উপকারিতা এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে অগত অতিথিদের সামনে বিস্তারিত তুলে ধরে।

উদ্বোধন অনুষ্ঠানের আগে প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন সম্মানিত অতিথিবৃন্দ। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং তাদের উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রশংসা করেন অতিথিরা ।দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবন ও গবেষণাধর্মী কাজ প্রদর্শনের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে এবং বোয়ালমারীতে বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!