1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

অ্যাড. খসরুজ্জামান দুলুর ইন্তেকালে কাজী সিরাজুল ইসলামের শোক প্রকাশ

  • প্রকাশিত : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৪২৮ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ফরিদপুর জর্জ কোর্টের সাবেক পিপি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. খসরুজ্জামান দুলু (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  তার ইন্তেকালে গভীরভাবে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।

শনিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী বাসভবনে তিনি মারা যান। তিনি ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার নিয়াজ জামান সজীবের পিতা।
দীর্ঘদিন তিনি ডায়াবেটিকসসহ বিভিন্ন দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

শনিবার বাদ মাগরিব ময়না ইউনিয়নের বেলজানি-খরসূতি মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে খরসূতি গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এছাড়াও মরহুমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন  আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মানিক মজুমদার, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, তুরুণ সমাজসেবক মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!