1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীর ধলাবাবুর ওজন ৩৬ মন, দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ

  • প্রকাশিত : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৪৮৫ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ সাদা-কালো ডোরাকাটা ফিজিয়ান জাতের সুঠাম দেহি ষাঁড় গরুটি এক বছর বয়স থেকেই রোদ-বৃষ্টির মুখ দেখেনি। খামারের ঘরেই আরো ১৬টি গরুর সাথে বেড়ে উঠেছে। তার হাম্বা ডাকে কানের তালা লেগে এলেও সে বেশ শান্তশিষ্ট। নিজের সঙ্গি সাথি অন্য কোন গরু খামারের ঘর থেকে বের না করলে সে শান্তই থাকে, এমন কী কাউকে আক্রমণ করার চেষ্টাও করে না। স্

বাভাবিক সুষম খাবার খেয়েই বেড়ে উঠেছে সে। নাম ‘ধলাবাবু’, ওজন ৩৬ মন। আর ধলাবাবুকে ঘিরে স্বপ্ন দেখছেন খামারী অবসর প্রাপ্ত শিক্ষক মো. এনামুল কায়েম।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামের বাসিন্দা, উপজেলার খরসূতি চন্দ কিশোর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক (অব.) মো. এনামুল কায়েমের খামারে রয়েছে এ ষাঁড় গরুটি। তার স্ত্রী ঝর্ণা বেগম আদর করে নাম রেখেছেন ‘ধলাবাবু’। এ নামে ডাক দিলেই সাড়া দেয় গরুটি। ঝর্ণা বেগমই তিন বছর ধরে লালন পালন করছেন ধলাবাবুকে। খামারী দম্পতির দাবি গরুটির ওজন হবে আনুমানিক ৩৬ মণ।

এ বছর পবিত্র ঈদুল আযহায় বিক্রয় করতে চান ধলাবাবুকে। বিক্রির জন্য তিনি দাম হাঁকছেন ১৫ লাখ টাকা। গরুটি দেখতে বাড়িতে ভীড় করছে অনেকেই। ইতোমধ্যেই খামারেই দাম উঠেছে ১২লাখ টাকা। তবে এ দামে সন্তুষ্ট নন এই অবসর প্রাপ্ত শিক্ষক। মো. এনামুল কায়েম জানান সাড়ে ৩ বছর আগে যশোর থেকে গর্ভাবস্থায় ধলাবাবুর মাকে সাড়ে ৩ লাখ টাকায় কিনে আনেন তিনি, তার নিজের খামারে আনার কয়েক মাসের মাথায় সে গাভী জন্ম দেয় ধলাবাবুর। সেটিকে খুব যত্ন করে লালন পালন করতে থাকেন তার স্ত্রী ঝর্ণা বেগম। তিন বছরের বিশাল দেহের অধিকারী ধলাবাবু লম্বায় ৮ ফুট আর উচ্চতা ৬ ফুট ।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের এক চিকিৎসকের সহায়তায় ফিতা দিয়ে গরুর দৈর্ঘ্য ব্যসার্ধ মেপে ওজন নির্ণয়ের সূত্রে ধারণা করা হচ্ছে ধলাবাবুর ওজন হবে অন্তত ৩৬ মণ। এবারের কোরবানি ঈদে বিক্রির জন্য দাম হাঁকছেন ১৫ লাখ টাকা। তবে, কোনো হাটে নিয়ে নয়, বাড়ি থেকেই বিক্রির আশা করছেন তিনি।

শিক্ষক এনামুল কায়েম বলেন, ধলাবাবুকে লালন পালনে মোটাতাজা করতে তিনি কোনো মেডিসিন বা ইনজেকশন ব্যবহার করেননি, তিনবেলা সুষম খাবার দিয়েছেন। প্রতিদিন প্রায় ৭ শত টাকা খরচ হয় তার পিছে। কাঁচা ঘাস, গমের ভূষি, খৈল, ধানের কুড়া পানির সাথে মিশিয়ে তিনবেলা খাওয়ানো হয় ধলাবাবুকে। তিনি আরও জানান, বেশ কয়েকজন ক্রেতা ইতোমধ্যে বাড়িতে এসেছে, হাটে তোলার ইচ্ছা নেই ভাল দাম পেলে বাড়ি থেকেই বিক্রয় করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!