1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

কারামুক্ত কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা সমর্থকদের ভালবসায় সিক্ত

  • প্রকাশিত : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৪৩১ জন পঠিত
বোয়ালমারী  প্রতিনিধি: দশ মাস কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা। গত পৌরসভা নির্বাচনে তিনি জেলে থেকে বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের থেকে বিপুল ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হন।
ইতোপূর্বেও দুইবার নির্বাচিত কাউসিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যার মুক্তি উপলক্ষে বিশাল এক মোটর শোভাযাত্রার আয়োজন করে তাঁর কর্মী সমর্থকেরা। তাকে স্বাগত জানাতে বোয়ালমারী পৌর বাসস্ট্যান্ড থেকে সকাল ১১টায় প্রায় ৫শতাধিক মোটরসাইকেল, অর্ধশত মাইক্রোবাস ও কয়েকটি পিকাপের বহর নিয়ে হাজারো কর্মী সমর্থক জড়ো হয় মাঝকান্দি বাস টার্মিনাল চত্বরে।
কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা জেল থেকে মুক্তি পেয়ে নিজ এলাকায় ফেরার পথে মাঝকান্দিতে তাকে ফুল দিয়ে বরণ করে নেন তাঁর সমর্থকরা। মাঝকান্দি থেকে বিশাল মোটর শোভাযাত্রাটি বোয়ালমারী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার সাথে সৌজন্য স্বাক্ষাত করেন কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা। এ সময় উপজেলা চেয়ারম্যান মুশা মিয়া মান্নান মোল্যাকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে উপজেলা পরিষদ থেকে মোটর শোডাউনটি ৯নং ওয়ার্ডের (কলারণ, লোকলাথ ও কুশাডাঙ্গা) বিভিন্ন এলাকা প্রদিক্ষণ করে মান্নান মোল্যার বাড়িতে এসে শেষ হয়।
এ সময় এলাকার অসংখ্য নারী-পুরুষ, কর্মী, সমর্থক তাকে দেখতে ভীড় জমায়। তারা ফুলের মালা দিয়ে তিনবারের নির্বাচিত কাউন্সলর আব্দুল মান্নান মোল্যাকে বরণ করে নেন।
এ সময় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আব্দুল মান্নান মোল্যা বলেন, আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসায় জেলে থেকেই আমি বিপুল ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হয়েছি। নির্বাচনে টাকা, শ্রম, সময় ও সমর্থন দিয়ে আপনারা আমাকে বিজয়ী করেছেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই। ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো, ইনশাআল্লাহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডা. সোলায়মান মোল্যা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. হান্নান মোল্যা, পৌর যুবলীগের আহ্বায়ক আহাদুল করিম আহাদ, ছাত্রলীগ নেতা রাজিব খান সজিবসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!