1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বোয়ালমারীতে সেফটিক টাংক থেকে নারী গলা কাটা লাশ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৬৬১ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীর পৌর সদরের আধাঁরকোঠা গ্রামে সেফটিক টাংক থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। নিহতের নাম নিলুফা ইয়াসমিন, সে অবসর প্রাপ্ত সেনা সদস্য মৃত আবুল খায়ের মন্ডলের স্ত্রী ও বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধূলপুকুরিয়া গ্রামের ওহাব মোল্যা মেয়ে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় খবর পেয়ে থানা পুলিশ, গোয়েন্দা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দেহ থেকে মাথা আলাদা লাশটি উদ্ধার করে থানা পুলিশ।

নিহতের মাতা জাহেদা বেগম জানান, নিলুফার আজ টাকা তোলার জন্য আলফাডাঙ্গা সোনালী ব্যাংক যাওয়ার কথা ছিল। সকাল ১১টা থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। ফোন বন্ধ পেয়ে বাড়িতে এসে দেখি ঘর তালাবদ্ধ। এসময় দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করলে বিছানা ও ঘরের মাঝেতে রক্ত দেখে সন্দেহ হলে আশপাশে খোঁজা-খুজি করে সেফটিক টাংকের মধ্যে মেয়ের লাশ দেখতে পাই। এরপর পুলিকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

নিহতের মেয়ে প্রিয়াংকা জানান, তারা দুই ভাই এক বোন। দুই ভাই ইমরান ও অন্তর জাহাজে চাকুরী করে ও তিন বছর হল পার্শ্ববর্তী উপজেলার ফলিয়া গ্রামে তার বিয়ে হয়ে গেছে। পিতার মৃত্যুর পরে তার মা একাই বাড়িতে থাকত। কে বা কার হত্যা করেছে এ ব্যাপারে কিছুই বলতে পারেনি সে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর প্রেরণ করা হবে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!