1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে কৃষকলীগ নেতার মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৮২ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আহমেদ হোসেন ফকির ২৮ জুলাই বুধবার দুপুর ১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজি’ঊন)।তিনি রুপাপাত বামনচন্দ্র উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক।

বুধবার বিকালে উপজেলার রূপাপাতে রাষ্ট্রীয় মর্যাদায় এ বীর-মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ফরিদপুর -১ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম, দৈনিক ঢাকা টাইমস এর সম্পাদক ও কাঞ্চন মূন্সী ফাউন্ডেশন এর চেয়ারম্যান আরিফুর রহমান দোলন, ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য- শেখ শহীদুল ইসলাম। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার প্রফেসর আব্দুর রশিদ, ডেপুটি কমান্ডার কে এম জহুরুল হক, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, সাধারণ সম্পাদক শরীফ শাহিনুর আলম, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কামরুল, সদস্য আমীর চারু বাবলু, খান মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশকারী নেতৃবৃন্দের প্রতি মরহুমের বড় ছেলে ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল ইসলাম উজ্জ্বল কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!