1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে মাদকসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৭১ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী থেকে মাদকসহ তিন যুবককে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি দল। আটককৃতরা হলেন চতুল ইউনিয়ন শহিদ শেখের ছেলে শরিফুল ইসলাম , জাকারিয়া শেখের ছেলে মোঃ মাহাবুব শেখ ও চতল ইউনিয়নের ৩নং ওয়ার্ডআওয়ামী লীগের সভাপতি হাসমত শেখের ছেলে উজ্জল শেখ।

এ সময় আটককৃতদের থেকে ৫০ পিচ ইয়াবা, ৮৮০ গ্রাম গাঁজা, ও ২টি সীমকার্ডসহ ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মঙ্গলবার র‌্যাবের সিপিএ বিএম ইউসুফ আলী বাদী হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।

ফরিদপুর র‌্যাব-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভীত্তিতে র‌্যাব জানতে পারে ১২ জুলাই বিকেলে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে ইয়াবা ও গাঁজা বিক্রয়ের জন্য তিন মাদক কারবারী অবস্থান করছে। এ সময় র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে উক্ত এলাকায় অভিযান চালিয়ে এই তিন যুবককে আটক করে। আটককৃত আসামিদের মঙ্গলবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, র‌্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং মঙ্গলবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!