1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারী পৌরসভার ২০২১/২২ অর্থ বছরের বাজেট ঘোষণা

  • প্রকাশিত : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৪০৮ জন পঠিত

আমীর চারু বাবলু: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে বোয়ালমারী পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মো.সেলিম রেজা লিপন।

এসময় তিনি ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট তুলে ধরেন। একশত ১০কোটি ৬৩লাখ ১৮হাজার ৬৬১ টাকার বাজেটে রাজস্ব খাত থেকে ৫কোটি ৯৩লাখ ২০হাজার ৪৬৭টাকা, উন্নয়ন খাত থেকে ১০৪ কোটি ৬৯লাখ ৯৮হাজার ১৯৩ টাকা আসবে বলে তিনি উল্লেখ করেন। এসময় তিনি, পৌরসভার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনাসহ নাগরিক সেবা নিশ্চিতে সকলকে উন্মুক্ত পরামর্শ দিতে আহ্বান করেন।

এ ছাড়াও করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ প্রতিপালন, পৌর বাজার যানজট রোধে ব্যবসায়ীদের সচেষ্টতা প্রত্যাশা করেন। বাজেট ঘোষণা সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. ইকরাম উল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সহসাধারণ সম্পাদক আলী আকবর আলী, শাহ জাফর টেকনিকাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, এ্যাড. কোরবান আলী, প্যানেল মেয়র মো. মোমিন খান, কাউন্সিলর মিনাজুর রহমান লিপন কাউন্সিলর শেখ আজিজুল হক, কাউন্সিলর বিপ্লব মিয়া, কাউন্সিলর আ. সামাদ খান প্রমুখ। এসময় বোয়ালমারীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ পৌর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!