1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ১০০৭ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অবহিতকরণ ও পরিকল্পনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম, বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হাসান ফিরোজ প্রমুখ। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, আগামী ৫ থেকে ১৯ জুন পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ১ বছর বয়সী ৭ হাজার ৪৫৯ জন শিশুকে নীল রংয়ের এবং ১ থেকে ৫ বছর বয়সী ৪৯ হাজার ২১০ জনকে লাল রংয়ের মোট ৫৬ হাজার ৬৬৯ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইন কে সাফল করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!