1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

বোয়ালমারীতে হাট ইজারায় আশানুরিক্ত রাজস্ব আদায়

  • প্রকাশিত : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৫৩৯ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন হাটবাজার ইজারা দিয়ে চলতি বছরে আশানুরিক্ত রাজস্ব আদায় হয়েছে। যা লক্ষমাত্রা থেকে ২৬ % বেশি। গত বছরের তুলনায় এ বছর প্রায় ৩৪ লক্ষ টাকা বেশি আদায় হয়েছে।

উপজেলা হাট-বাজার ইজারা কমিটি সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলায় ২৭ টি হাটবাজার ইজারা দিয়ে চলতি বছরে (বাংলা ১৪২৮ বঙ্গাব্দে) ১ কোটি ৬২ লক্ষ ৩৫ হাজার ৭৬৫ টাকা রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে এ বছর নতুন করে ৫টি হাটকে নতুন করে রাজস্ব এর আওতায় আনা হয়েছে।

গত বছর ২২ টি হাটবাজার ইজারা বাবদ রাজস্ব আদায় হয়েছিল ১ কোটি ২৮ লক্ষ ৩৭ হাজার ৬৩২ টাকা। আর রাজস্ব আদায় বেড়েছে ৩৪ লক্ষ ৩ হাজার টাকা। যা শতকরা হিসেবে ২৬ শতাংশ বেশি।
নতুন রাজস্ব এর আওতাভুক্ত হাটগুলোর মধ্যে ঠাকুরপুর, চরবর্ণি, বাবুরবাজার ইজারাদারদের নিকট হস্তান্তর করা হলেও   তেলজুড়ি নতুন বাজার ও লংকারচর হাট সরকারি ভাবে রাজস্ব  আদায় করা হচ্ছে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, বিভিন্ন হাটবাজারের উন্নয়নমূলক কাজ করা হয়েছে। বিধি মোতাবেক নিয়মের মধ্যে থেকে স্বচ্ছতার মাধ্যমে রাজস্ব আদায় করা হচ্ছে। এ কারণে গত বছরের তুলনায় এ বছর রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!