1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইন হাতে তুলে নেবেন না, মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার বোয়ালমারীতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪

নানা আয়োজনের মধ্যদিয়ে বোয়ালমারী পৌরসভার ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

  • প্রকাশিত : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৫২০ জন পঠিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নানা আয়োজনের মধ্যদিয়ে প্রথমবারের মতো আড়ম্বরে উদযাপন করলো ৭ই মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস। এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় পৌর ভবনে ব্যতিক্রমী এক সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শক মাতিয়ে রাখে বোয়ালমারী সাংস্কৃতিক ঐক্যমঞ্চের পরিবেশনায়  গাজী শামসুজ্জান খোকনের গ্রন্থনা ও নির্দেশনায় ৭মার্চের ভাষণ উপজীব্য গীতিআলেখ্য ‘যে কন্ঠে জেগেছিল প্রাণ’ ।

এর আগে ঐতিহাসিক দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাজাহান মীরদাহ পিকুল, সহ সভাপতি আসাদুজ্জামান মিন্টু, মোশাররফ চৌধুরী, রাহাদুল আক্তার তপন প্রমূখ।

এ ছাড়া দিবসটির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ৭ ঘটিকায় বোয়ালমারী চৌরাস্তা সংলগ্ন স্বাধীনতাস্তম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করে শ্রদ্ধা জানান বোয়ালমারী পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া। এ সময় পৌর কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিল এ ছাড়া পৌর ভবনে মুক্তিযুূ্দ্ধ ভিত্তিক চলচ্চিত্র, বঙ্গবন্ধুর জীবনের নানা তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!