1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ ইমামতির পর কফির ফ্লাস্ক হাতে পথে পথে হাবিবুল্লাহ, হালাল রোজগারের অনন্য দৃষ্টান্ত বোয়ালমারীতে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৯ জন গ্রেপ্তার

তরুণীর সঙ্গে রাত কাটিয়ে দরজা আটকে পালালো যুবক

  • প্রকাশিত : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৮১৯ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন মোবাইলে কথা বলার পর হোটেলে নিয়ে তরুণীর সঙ্গে সারা রাত কাটিয়ে বাহিরে থেকে দরজা আটকে পালিয়েছে আল আমিন নামের এক যুবক।

গত শনিবার রাতে পটুয়াখালির কুয়াকাটায় সোনার বাংলা আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। রোববার সকালে ওই তরুণী বাদী হয়ে মহিপুর থানায় দুইজনের নামে ধর্ষণ মামলা করলে পুলিশ ধর্ষণে সহযোগী শামিম নামের এক যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

জানা গেছে, অভিযুক্ত আল আমিন মহিপুর থানার সদর ইউনিয়নের মহিপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র। সহযোগী শামিম মহিপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের হোটেল মালিক দেলোয়ারের পুত্র।

মামলা এজাহারসূত্রে জানা গেছে, দীর্ঘ সাত মাস ধরে বিয়ের প্রলোভনে ওই নারীকে ধর্ষণ করে আসছে আল আমিন। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে কুয়াকাটার সোনার বাংলা হোটেলের ১০৪ নস্বর কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে সে। ধর্ষণের পর বাহির থেকে দরজা আটকে পালিয়ে যায় আল আমিন। পরে ওই নারী পরিবারের সাথে যোগাযোগ করলে তারা এসে উদ্ধার করে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অভিযুক্ত আল আমিনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!