1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন সুবিধাবঞ্চিতদের দ্বারেদ্বারে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন মানবিক যোদ্ধা সুমন রাফি বোয়ালমারীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠি আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন!সভাপতি সেকেন্দার শেখ, সম্পাদক আবুল বাশার আপনারা ফেল করেছেন,আপনারা ফ্যাসিস্টদের পূর্নবাসন করেছেন : খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ভারত থেকে আসা পচা পেঁয়াজে ব্যবসায়ীদের ১০ কোটি টাকা লোকসান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৫৪ জন পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি : পচা পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। ১৪ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পর ভারতের ওপারে আটকা পড়ে সাতক্ষীরার ভোমরা বন্দরের আমদানিকারকদের ১৬৫ ট্রাক পেঁয়াজ।

পাঁচদিন পর ১৭ সেপ্টেম্বর শর্ত সাপেক্ষে আগের এলসি করা পেঁয়াজের ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয় ভারত। তবে টানা ৭-৮ দিন ট্রাকে আটকে থাকায় এসব পেঁয়াজের অধিকাংশ পচে যায়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে আমদানিকৃত ৯২৫ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে দুই কোটি টাকার অধিক। সবমিলে ১৬৫ ট্রাক পেঁয়াজে আমদানিকারকদের ক্ষতি প্রায় ১০ কোটি টাকা।

ভোমরা স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ১৪ সেপ্টেম্বর ভারতীয় পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পর ১৭ সেপ্টেম্বর দেশে আসে আগের এলসি করা ৩১ ট্রাকে ৭২১ মেট্রিক টন পেঁয়াজ। এরপর ২০ সেপ্টেম্বর পাঁচ ট্রাকে ১০৮ মেট্রিক টন, ২১ সেপ্টেম্বর চার ট্রাকে ৯৬ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ দেশে আসে। আমদানি করা এসব পেঁয়াজের অধিকাংশই পচা।

 

ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, টানা ৭-৮ দিন ভারতে আটকা পড়ে থাকায় প্রতিটি ট্রাকের ৫০ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। বাকি পেঁয়াজগুলো কিছুটা ভালো। তবে সেগুলো ঢাকা, চট্টগ্রাম অর্থাৎ জেলার বাইরে পাঠানোর অবস্থা নেই। স্থানীয় বাজারে বিক্রি করতে হচ্ছে এসব পেঁয়াজ। ভারতীয় এসব পচা পেঁয়াজ কম দামেও বিক্রি হচ্ছে না। এসব পেঁয়াজ নিয়ে চরম বিপদে পড়েছি আমরা।

তিনি বলেন, প্রতি ট্রাক পেঁয়াজের মূল্য প্রায় ১০ লাখ টাকা। প্রতিটি ট্রাকে ব্যবসায়ীদের পাঁচ-ছয় লাখ টাকা লোকসান হয়েছে। ওপারে যে ট্রাকগুলো এখনও আটকা রয়েছে সেগুলোর পেঁয়াজ একটাও ভালো থাকবে না। সবমিলে ব্যবসায়ীদের প্রায় ১০ কোটি টাকার লোকসান হয়েছে। তবে এখনও পেঁয়াজ রফতানির ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি ভারত। যে পেঁয়াজগুলো এখন আসছে সেগুলো আগের এলসি করা।

সাতক্ষীরার বড় বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী সাকিব এন্টারপ্রাইজের মালিক কামরুজ্জামান মুকুল বলেন, বর্তমানে ভারত থেকে যে পেঁয়াজ আসছে তার সবই পচা। এসব পেঁয়াজের ক্রেতা নেই। কম দামে বিক্রি করছি এসব

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন বলেন, আগের এলসি করা ৪০ ট্রাকে ৯২৫ মেট্রিক টন পেঁয়াজ এ পর্যন্ত দেশে এসেছে। মঙ্গলবার কোনো ট্রাক আসেনি। তবে এখনও কয়েকটি পেঁয়াজের ট্রাক আটকে আছে ভারতে। হঠাৎ করে কেন পেঁয়াজ রফতানি বন্ধ করল সে বিষয়ে আমাদের এখনও কিছু জানায়নি ভারত।পেঁয়াজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!