1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠছে বোয়ালমারী; ৪৮ দলের ব্যতিক্রমী টুর্নামেন্ট বোয়ালমারীতে রহস্যজনক মৃত্যু: পাটখেতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ বোয়ালমারীতে ‘কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বন বিভাগের দুর্নীতি ঢাকতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা: সংবাদ সম্মেলনে এ্যাড. সিরাজ বোয়ালমারীতে ‘মাদক সম্রাট’ দ্বীন ইসলাম গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে প্রতিবেশীর জামাই বাড়িতে মোটরসাইকেল নিতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক, আটক ৪ বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি জ্বালানি সংকটে বন্ধের পথে অটো ব্রিকস, বিপাকে ৩ শতাধিক শ্রমিক বোয়ালমারী পৌর নির্বাহী কর্মকর্তার (সচিব) অনিয়ম, দূর্নীতি ও দুর্ব্যবহারে প্রতিবাদে ইমামদের সংবাদ সম্মেলন

এ সময় হাঁচি-কাশি হলেই করোনা নয়, কী করবেন

  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৭৭২ জন পঠিত

ঋতু পরিবর্তনের সময় অ্যালার্জি ছাড়াও বিভিন্ন কারণে অনেকের হাঁচি ও কাশির সমস্যা হতে পারে। তবে এ সময় হাঁচি-কাশি হলেই করোনা হয়েছে এমন মনে করবেন না।

প্রচণ্ড গরম ও মাঝে মাঝে বৃষ্টি হওয়ার কারণে অ্যালার্জির সমস্যা হতে পারে, যা থেকে হতে পারে হাঁচি-কাশি।

কী করবেন

১. এ সময় ধুলাবালি, ঘরের ঝুল, ধোঁয়া থেকে দূরে থাকুন। ঘরবাড়ি ধুলা জীবাণুমুক্ত রাখার চেষ্টা করুন।

২. ঘরে কার্পেট ও কম্বল রাখবেন না এবং বিছানার বালিশ, তোশক, ম্যাট্রসে তুলার পরিবর্তে স্পঞ্জ ব্যবহার করলে ভালো হয়।

৩. বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন। এ ছাড়া হাঁচি ও কাশি দেয়ার সময় টিস্যু রাখুন।

৪. চিকিৎসকরা বলছেন ধূমপায়ীদের করোনাইভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এ সময় ধূমপান বর্জন করুন।

৫. যেসব খাবারে অ্যালার্জি হতে পারে তা খাবেন না। এ ছাড়া ফ্রিজের ঠাণ্ডা খাবার স্বাভাবিক তাপমাত্রায় এলে তারপর খান।

৬. অতিরিক্ত পরিশ্রম ও মানসিক চাপের কারণেও শ্বাসকষ্ট হতে পারে।

৭. কাশির জন্য হালকা গরম পানিতে মধু মিশিয়ে পান করুন। এ ছাড়া আদা চা খেতে পারেন।

৮. নিয়মিত নিঃশ্বাসের ব্যায়াম করলে উপকার পাবেন।

৯. ঘরে যথেষ্ট আলো-বাতাস ঢুকলে ঘর জীবাণুমুক্ত থাকে। এ জন্য দরজা-জানালা খুলে রাখুন।

১০. শ্বাসকষ্ট, কাশি ও জ্বর থাকলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!