1. khan261278@gmail.com : Oitijjho Bangla : Oitijjho Bangla
  2. oitijjhobangla24@gmail.com : Editor Panel : Editor Panel
  3. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে হেলেন জেরিন খান ও খন্দকার নাসিরুল ইসলাম স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড আলফাডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বোয়ালমারীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএনপি ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষকমাত্র ৩ জন; ১২ পদের ৯টিই শূন্য বোয়ালমারী জর্জ একাডেমিতে সহস্রাধিক অভিভাবক নিয়ে সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা হারানো ঐতিহ্যের টানে বারাশিয়া নদীতে ভেলা-চাড়ি বাইচ, নদীর দুই পাড়ে উৎসবের আমেজ ময়না এসি বোস ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ইমরান হোসাইনকে সংবর্ধনা বোয়ালমারীতে ছাত্রদলের উদ্যোগে অর্ধশতাধিক বৃক্ষরোপণ

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে হেলেন জেরিন খান ও খন্দকার নাসিরুল ইসলাম

  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩৭ জন পঠিত

বোয়ালমারী  প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলবিনিময় করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ আসনের দায়িত্বপ্রাপ্ত সাংসদ হেলেন জেরিন খান ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম । এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দেন। পাশাপাশি পূজার উৎসব নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেন।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিন উপজেলার প্রায় ৩০টি পূজামণ্ডপে নগদ অর্থ ও শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য। পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বোয়ালমারী পৌর সদরের শ্রীশ্রী রক্ষাচণ্ডী কালিমন্দির পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের উদ্দেশে হেলেন জেরিন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় বৈঠকে নির্দেশনা দিয়েছেন, যাতে সনাতন ধর্মাবলম্বীরা আগের বছরের তুলনায় আরও শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন। এ জন্য প্রশাসনের পাশাপাশি বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং পূজা উদ্যাপনে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, অতীতে সারা দেশে দুর্গাপূজা উপলক্ষে চার কোটি টাকা অনুদান দেওয়া হতো। এ বছর প্রধানমন্ত্রী তা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করেছেন।

হেলেন জেরিন খান আরও বলেন, “আমরা হিন্দু-মুসলমান ভাই ভাই। এক পরিবার হয়ে থাকতে চাই। ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই। হিন্দু-মুসলমান মিলেমিশে দেশ গড়ব। এই বাংলাদেশ হবে শান্তির, সৌহার্দ্যের ও সম্প্রীতির বাংলাদেশ।”

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও গুণবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, বোয়ালমারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, সহসভাপতি খান আতাউর রহমান, মো. শহীদউদ্দিন মিয়া দিপু, আমিনুল ইসলাম বাবলু, জাকির চৌধুরী ও বায়েজিদ খান রাব্বিসহ দলীয় নেতাকর্মীরা।

পরে তিনি মধুখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে বোয়ালমারী ত্যাগ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2025
Development by : JM IT SOLUTION
error: Content is protected !!